Slider

Saturday, April 2, 2016

How To Make Potato Nest(আলুর কাপ/বাটি)


আলুর কাপ/বাটি  

 উপকরণঃ

.আলু বড় সাইজের টি
.কর্ণফ্লাওয়ার টেবিল চামচ
.লবণপরিমাণমত
.তেলপরিমাণমত
.স্টিলের ছাকনা টি
.পিঁয়াজ টি
.হলুদ গুঁড়া/ চা চামচ
.মরিচ গুঁড়া চা চামচ
.আদা রসুন বাটা/ চা চামচ
১০.গোলমরিচ গুঁড়া/ চা চামচ
১১.মরিচ ধনে পাতা কুচিসাজানোর জন্য








প্রণালীঃ


প্রথমে আলুর খোসা ছড়িয়ে নিতে হবে। তারপর আলুগুলো চপারে ঝুরিঝুরি করে নিতে হবে। ঝুরানো আলুগুলো ধুয়ে নিয়ে কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে পানি শুকিয়ে নিতে হবে। এবার আলুর সাথে কর্ণফ্লাওয়ার ও লবণ মিশিয়ে নিতে হবে। একটি ছাকনা নিয়ে তার মধ্যে আলু ঝুরিগুলো বসাতে হবে। গোল করে বসানো হলে আরেকটি ছাকনা উপরে বসিয়ে চেপে নিতে হবে। কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে ছাকনা দুটি ধরে থাকতে হবে। যখন বাদামি রং হবে তখন তেল থেকে তুলে নিতে হবে। উপরের ছাকনা তুলে নিলে দেখা যাবে খুব সুন্দর গোল বাটির মত হয়ে গেছে আলুর ঝুরিগুলো। এবার চিকেন ছোট করে কেটে নিতে হবে কড়াইয়ে তেল দিয়ে পিঁয়াজ কুচি ভেজে একে একে চিকেন, হ্লুদ গুঁড়া ,মরিচ গুড়া ও আদা বাটা  দিয়ে ভালভাবে কষিয়ে রান্না করতে হবে। রান্না করা চিকেন আলুর বাটির ভিতরে দিয়ে কাচামরিচ ও ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। এটি খেতে যেমন মজাদার তার থেকেও সুন্দর দেখতে। এটি ওভেনেও বানানো যায় সেক্ষেত্রে আলুর ঝুরিগুলো কাপ কেক বানানর ট্রেতে বসিয়ে ৩৬০ ডিগ্রীতে প্রি-হিট করে ১৮০ ডিগ্রীতে বেক করুন  ২৫ মিনিট।

0 comments :

Post a Comment