ব্রেড কেক
উপকরণঃ
১.ব্রেড (বড় সাইজের) – ৪ পিস
২.ক্রিম – ৫০ গ্রাম
৩.আইসিং সুগার – ৩ চা চামচ
৪.কোকো পাউডার – ১/২ চা চামচ
৫.ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
৬.সুইট বল – সাজানোর জন্য ইচ্ছামত
প্রণালীঃ
প্রথমে ক্রিম গলিয়ে তার মধ্যে আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে
বিট করে দুই ভাগ করে নিতে হবে।একভাগে কোকো পাউডার মিশিয়ে বিট করে চকলেট ক্রিম
বানিয়ে নিতে হবে।এবার পাউরুটির চারপাশের অংশ কেটে নিতে হবে।প্রতেক পিস পাউরুটি
কোণাকুণি বরাবর কাটতে হবে।তারপর ২ পিস পাউরুটির উপরে সাদা ক্রিম ভালো করে মাখিয়ে
উপরে সুইট বল ছড়িয়ে দিয়ে কোণাকুণি বরাবর কেটে নিতে হবে। বাকি ২ পিস পাউরুটির উপর
একইভাবে চকলেট ক্রিম মাখিয়ে সুইট বল ছড়িয়ে দিয়ে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। কিছুক্ষণ
পর ফ্রিজ থেকে বের করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভিন্ন স্বাদের ব্রেড
কেক।
0 comments :
Post a Comment