আচারি ঢেঁড়স
উপকরণঃ
১.ঢেঁড়স – ১/২ কেজি
২.টমেটো – ১ টি
৩.পিঁয়াজ কুচি – ২ টি
৪.আদা ও রসুন বাটা – ১ চা চামচ
৫.মৌরি গুঁড়া – ১/২ চা চামচ
৬.মেথি গুঁড়া – ১/২ চা চামচ
৭.জিরা গুঁড়া – ১/২ চা চামচ
৮.লাল মরিচ গুঁড়া – ২ চা চামচ
৯.হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
১০.সরিষা দানা – ১ চা চামচ
১১.তেজ পাতা – ২ টি
১২.ধনিয়া গুঁড়া – ১/২ চা চামচ
১৩.ধনিয়া পাতা কুচি – উপরে ছড়ানোর জন্য
১৪.লবণ – পরিমাণমত
১৫.লেবুর রস – ২ চা চামচ
১৬.তেল ভাজার জন্য ও রান্নার জন্য– পরিমাণমত
১৭.পানি – পরিমাণমত
প্রণালীঃ
প্রথমে ঢেঁড়স ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।তারপর
ঢেঁড়স ১ ইঞ্চি মোটা করে কুচি করে নিতে হবে।প্যানে তেল গরম করে সরিষা ফোঁড়ন দিয়ে
একে একে তেজপাতা,পিঁয়াজ বাটা,আদা-রসুন বাটা,সকল গুঁড়া মশলা,লবণ ও পানি পরিমাণমত
দিয়ে কষাতে হবে।এদিকে আরেক চুলায় প্যানে তেল দিয়ে ঢেঁড়স কুচিগুলো বাদামি করে ভেজে
নিতে হবে।মশলা কষানো হলে তার মধ্যে ভাজা ঢেঁড়সগুলো ছেড়ে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে
ধেকে দিতে হবে।২ মিনিট পর ঢাকনা তুলে ঘন হয়ে আসলে লেবুর রস দিতে হবে এবং উপরে
ধনিয়া পাতা ছরিয়ে নামিয়ে ফেলতে হবে।গরম গরম রুটি – পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন
করুন ভিন্নধর্মী আচারি ঢেঁড়স।

0 comments :
Post a Comment