চাল কুমড়ার মোরব্বা
উপকরণঃ
১.পাকা চাল কুমড়া –
১ কেজি
২.চিনি – ২ কেজি
৩.চুন – ৫০ গ্রাম
৪.খাওয়ার সোডা – ১/২
চা চামচ
৫.পানি – ৩ কাপ(সিরার জন্য)
প্রণালীঃ
প্রথমে চাল কুমড়া
চার ফালি করে খোসা ছড়িয়ে নিতে হবে। বীচির নরম অংশ কেটে লম্বা সাইজের বড় টুকরা করে নিতে
হবে। কাটা চামচ দিয়ে কুমড়ার টুকরা গুলো কেঁচে নিতে হবে। পানিতে চুন ঘন করে গুলে
কুমড়া ভিজিয়ে রাখতে হবে ৩-৪ ঘণ্টা। এরপর চুনের পানি থেকে কুমড়ার টুকরা গুলো তুলে
ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলায় পানি গরম করে তার মধ্যে কুমড়া দিয়ে ১০ মিনিট সিদ্ধ
করে নিতে হবে। কুমড়ার পানি ঝরিয়ে নিতে হবে। এবার পাতিলে চিনি ও ৩ কাপ পানি দিয়ে
সিরা বানিয়ে ফেলতে হবে। কুমড়া সিরার মধ্যে দিয়ে অল্প আঁচে জ্বাল দিয়ে নাড়তে হবে। অনেকক্ষণ
জ্বাল দিতে দিতে যখন সিরা ঘন ও চটচটে হয়ে আসবে তখন খাওয়ার সোডা পানিতে গুলে উপরে
ছড়িয়ে দিয়ে নাড়তে হবে। আরও কিছুক্ষণ নাড়ার পর যখন সিরা ঘন হবে তখন পাতিল কাত করে
এমনভাবে রাখতে হবে যেন সিরা একপাশে চলে যায়। এবার কুমড়ার উপর সিরা চামচ দিয়ে দিতে
থাকতে হবে। এভাবে কিছুক্ষণ মোরব্বার উপর সিরা দিয়ে ভিজাতে হবে। চিনি জমে আসলে
পরিষ্কার কাগজের উপর মোরব্বা টুকরা আলাদা আলাদ রেখে বাতাসে রাখতে হবে। কিছুক্ষণ পর
আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখতে হবে চিনি ভালভাবে জমেছে কিনা। মোরব্বা জমে ঠাণ্ডা
হলে বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। জর্দা, ফ্রুট কেক ও ব্রেডের সাথে মিশিয়ে পরিবেশন
করুন।
0 comments :
Post a Comment