Slider

Friday, March 18, 2016

How to make Ladies Finger Fry(ঢেঁড়স ফ্রাই)


ঢেঁড়স ফ্রাই

উপকরণঃ

.ঢেঁড়স – ২৫০ গ্রাম
.বেসন – ২ তেবিল চামচ
.কর্ণফ্লাওয়ার – ২ চা চামচ(মুচমুচে করার জন্য)
.ময়দা – ২ তেবিল চামচ
.আদা ও রসুন বাটা – ১/২ চা চামচ
.মরিচ গুঁড়া – ১/৪ চা চামচ
.জিরা গুঁড়া – ১ চিমটি
.লবণ – পরিমাণমত
.তেল(ভাজার জন্য) – পরিমাণমত
১০.পানি – পরিমাণমত
 

প্রণালীঃ

প্রথমে ঢেঁড়স ধুয়ে ১ ইঞ্চি করে কেটে নিয়ে ১ চিমটি লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এবার একটি পাত্রে অল্প পানি নিয়ে তার মধ্যে ময়দা,বেসন ও পরিমাণমত লবণ দিয়ে মাখতে হবে। তারপর একে একে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণটি হালকা ঘন হয়। প্যানে তেল গরম করে অল্প অল্প করে ঢেঁড়স নিয়ে ময়দার মিশ্রণে ডুবিয়ে তেলে দিতে হবে। হালকা লাল করে ডুবো তেলে ভাজতে হবে। ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। গরম গরম পরিবেশন করুন সালাদের সাথে।
 

0 comments :

Post a Comment