ফালুদা
উপকরণঃ
১.দুধ – ১ লিটার
২.সাগু দানা – ৭৫ গ্রাম
৩.স্টিক নুডুলস – ১/২ প্যাকেট
৪.চিনি – ৫ টেবিল চামচ(বেশিও লাগতে পারে স্বাদ অনুযায়ী)
৫.লবণ – ১ চিমটি
৬.কলা ২ টি
৭.আপেল – ২ টি
৮.বেদানার ফল - ইচ্ছামত
৯.বাদাম কুচি - ইচ্ছামত
১০.জেলি পাউডার – ৩ চা চামচ(ইচ্ছামত ফ্লেভার)
১১.আইসক্রিম – পরিমাণমত(ইচ্ছামত ফ্লেভার)
প্রণালীঃ
প্রথমে ১/২ কাপ পানি,জেলি পাউডার ও ১ চা
চামচ চিনি মিশিয়ে চুলায় দিতে হবে। ৪-৫ মিনিট নাড়তে হবে তারপর একটি প্লেটে ঢেলে
ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। চুলায় দুধ গরম করে সাগু দানা ও লবণ দিয়ে মাঝারি
আঁচে নাড়তে হবে। সাগু দানা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে কিন্তু খেয়াল রাখতে
হবে দুধ যেন হালকা ঘন হয়।এবার আরেক চুলায় পানি দিয়ে নুডুলস সিদ্ধ করে নিয়ে দুধের
মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণটি এক্তি বাটিতে ঢেলে ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে
দিতে হবে। সব ফল কেটে নিতে হবে। ২ ঘণ্টা পর ফ্রিজ থেকে মিশ্রণটি বের করে ফল,জেলি ও
বাদাম কুচি মিশিয়ে সবশেষে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন মজাদার ফালুদা। এখন বাজারে
রাঁধুনি ফালুদা মিক্স পাওয়া যায়। কেউ ঝামেলা না চাইলে এটা কিনে প্রণালী অনুযায়ী
বানাতে পারেন।

0 comments :
Post a Comment