গুড়ো দুধের হালুয়া
উপকরণঃ
১.গুড়ো দুধ – ২ কাপ উপকরণঃ
২.কনডেন্স মিল্ক – ১ টিন
৩.ডিম – ২ টি
৪.দারচিনি – ৩ টুকরা
৫.এলাচ গুড়া – ১/৪ চা চামচ
৬.ঘি – ১/২ কাপ
৭.কাজু বাদাম – ২৫ গ্রাম
৮.কাঠ ও পেস্তা বাদাম – ৫০ গ্রাম
প্রণালীঃ
প্রথমে চুলায় প্যান দিয়ে তার মধ্যে ঘি গরম করে গুড়ো দুধ
দিয়ে নাড়তে হবে বাদামী না হওয়া পর্যন্ত। তারপর ডিম বিট করে গুড়ো দুধের মধ্যে দিয়ে
খুব ভালভাবে নাড়তে হবে। এবার কনডেন্স মিল্ক ও দারচিনি দিয়ে নাড়তে হবে আরও ৫ মিনিট।
সবশেষে বাদাম কুচি ও এলাচ গুড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। প্লেটে রেখে বরফি অথবা
ইচ্ছামত শেপ দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার গুড়ো দুধের হালুয়া।

0 comments :
Post a Comment