Slider

Wednesday, May 4, 2016

How To Make Indian Food Poha (পোহা)


পোহা






 

 

 

উপকরণঃ


১.চিড়া – ১ কাপ
২.নারিকেল কোরানো – ৬ তেবিল চামচ
৩.বাদাম কুচি – ১/২ কাপ
৪.পিঁয়াজ কুচি – ৩/৪ কাপ
৫.আদা কুচি – ১ চা চামচ
৬.গোটা সরিষা – ১/২ চা চামচ
৭.হলুদ গুঁড়া – ১ চা চামচ
৮.গরম মশলা গুঁড়া – ১/২ চা চামচ
৯.লেবু জুস – ১ চা চামচ
১০.তেল -  টেবিল চামচ
১১.লবণ – পরিমাণমত
১২.কাঁচামরিচ কুচি – ২/৩ টি

প্রণালীঃ


চিড়া ২ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৩ মিনিট। এরপর পানি ফেলে দিয়ে ঝাঁঝরিতে রাখতে হবে যাতে বাড়তি পানি ঝরে যায়। এবার কড়াইয়ে তেল গরম করে পিঁয়াজ ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। হালকা বাদামি হয়ে আসলে সরিষা দিয়ে ৩০ সেকেন্ড নাড়তে হবে। তারপর একে একে হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া ও পরিমাণমত লবণ দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে চিড়া ও কোরানো নারিকেল দিয়ে ভালভাবে নাড়তে হবে। কিছুক্ষণ পর বাদাম কুচি ও লেবু জুস দিয়ে রান্না করতে হবে ২ মিনিট। সবশেষে উপরে কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে। চাইলে উপরে ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন। আচার অথবা টমাটোর চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পোহা।

0 comments :

Post a Comment