Slider

Wednesday, April 27, 2016

How To Make Oreo Ice Cream Cake



ওরিও আইসক্রিম কেক














উপকরণঃ

১.ওরিও বিস্কুট – ৩০ পিস
২.বাটার(গলানো) – ৩ তেবিল চামচ
৩.ভ্যানিলা আইসক্রিম – ১৫ টেবিল চামচ
৪.চকলেট আইসক্রিম – ১০ টেবিল চামচ
৫.ফেটানো ক্রিম – ১/২ কাপ
৬.তেল – ১ চা চামচ

প্রণালীঃ

প্রথমে ২০ পিস বিস্কুট নিয়ে ব্লেন্ডারে ব্লেনড করে নিতে হবে। বিস্কুট গুড়ো হয়ে গেলে তার মধ্যে গলানো বাটার দিয়ে ভালভাবে নেড়ে নিতে হবে। এবার বেকিং বাটিতে অথবা যেকোনো তলা সমান বাটিতে তেল ব্রাশ করে বিস্কুটের মিশ্রণটি ভাল করে চামচ দিয়ে সমান করে বসিয়ে ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট। এবার একটি বাটিতে ভ্যানিলা ও চকলেট আইসক্রিম একসাথে মিশিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর এর মধ্যে ফেটানো ক্রিম মিক্স করে আরও কিছুক্ষণ বিট করে  বাকি বিস্কুট গুলো টুকরো করে ভেঙ্গে আইসক্রিমের মধ্যে মিক্স করে দিতে হবে। এবার ফ্রিজ থেকে বাটি বের করে তার মধ্যে সব আইসক্রিম ঢেলে ডীপ ফ্রিজে রাখুন ৭-৮ ঘণ্টার জন্য। ফ্রিজ থেকে বের করে উপরে ওরিও বিস্কুট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আইসক্রিম কেক।


 



0 comments :

Post a Comment