কাঁচাগোল্লা
উপকরণঃ
১.তরল দুধ – ২
লিটার(ছানা বানানোর জন্য)
২.ভিনেগার – ২
টেবিল চামচ
৩.লেবুর রস – ৩/৪
ফোঁটা
৪.গুড়ো দুধ – ৪ টেবিল চামচ
৫.মাওয়া গুঁড়া – ১/২ কাপ
৬.ঘি – ২ চা চামচ
৭.চিনি – ১ কাপ(স্বাদ
অনুযায়ী কম-বেশি হতে পারে)
৮.এলাচ গুঁড়া – ১/২
চা চামচ
প্রণালীঃ
প্রথমে চুলায় দুধ
ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে ভিনেগার ও লেবুর রস দিয়ে যখন পানি সবুজ রং হয়ে ছানা
আলাদা হয়ে যাবে তখন ছানা ছেঁকে তুলে নিতে হবে। ছানার পানি ঝরিয়ে একটি পরিষ্কার পাতলা সুতি কাপড়ে ছানা
নিয়ে বাতাসে ১ ঘণ্টা ঝুলিয়ে রাখতে হবে। এরপর একটি পাত্রে ছানা রেখে খুব ভালোভাবে
ময়ান করতে হবে। যখন খুব নরম হয়ে যাবে তখন চুলায় অল্প আঁচে প্যান দিয়ে তার মধ্যে একে
একে ছানা,চিনি,ঘি ও এলাচ গুঁড়া মিশিয়ে নাড়তে হবে। চিনি গলে গেলে গুড়ো দুধ দিয়ে
অল্প কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন। এরপর মিশ্রণটি গরম থাকতেই গোল গোল বল বানিয়ে
নিন। সবগুলো বল বানানো শেষ হলে মাওয়ার গুঁড়ায় গড়িয়ে ফ্রিজে রাখুন কমপক্ষে আধা
ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার কাঁচাগোল্লা। মনে রাখবেন যদি বল
বানাতে অসুবিধা হয় তাহলে হাতের তালুতে একটু ঘি নিয়ে বল বানাবেন তাহলে হাতেও
লাগবেনা আবার গোলও হবে। আবার চাইলে ইচ্ছামত শেপ দিতে পারেন।

0 comments :
Post a Comment