Slider

Monday, April 18, 2016

How To Make Ladies Finger Dish with Potato & Tomato(আলু টমেটো দিয়ে ঢেঁড়সের তরকারী)


আলু টমেটো দিয়ে ঢেঁড়সের তরকারী

উপকরনঃ


১.ঢেঁড়স – ১/২ কেজি
২.আলু – ৫ টি(কিউব করে কাটা)
৩.টমেটো – ৩ টি(ছোট করে কাটা)
৪.হলুদ গুঁড়া - ১ চা চামচ
৫.মরিচ গুঁড়া – ২ চা চামচ
৬.আদা ও রসুন বাটা – ২ চা চামচ
৭.তেল – পরিমাণমত  
৮.জিরা গুঁড়া – ১/২ চা চামচ
৯.কাঁচামরিচ – ৭/৮ টি(বিচি ছাড়া ফালি করা)
১০.পিঁয়াজ কুচি – ১/২ কাপ
১১.লবণ – পরিমাণমত

প্রণালীঃ


প্রথমে ঢেঁড়স গুলো ধুয়ে ১ ইঞ্চি লম্বা করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে। আলু কিউব করে কেটে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পিঁয়াজ ভাজতে হবে। বাদামি হয়ে আসলে একে হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া,আদা-রসুন বাটা ও লবণ দিয়ে নাড়তে হবে। একটুপর ২ টি টমেটোর কুচি মশলার মধ্যে দিয়ে নাড়তে হবে। টমেটো গলে উপরে তেল উঠে আসলে আলু দিয়ে নাড়তে হবে। অল্প আচে ১০-১৫ মিনিত নাড়ার পর আলু হাল্কা সিদ্ধ হয়ে আসলে ঢেঁড়স দিয়ে উপরে অল্প পানি ছিটিয়ে দিতে হবে। চুলা অল্প আঁচে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু পানি নিয়ে ছিটিয়ে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে বাকি টমেটো কুচি,কাঁচামরিচ কুচি ও জিরা গুরা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলুন মজাদার আলু টমেটো দিয়ে ঢেঁড়সের সবজি। মনে রাখবেন সবজির রঙ ধরে রাখতে চাইলে ধেকে দিবেন না। কারণ ঢেকে দিলে সবজির রঙ হারিয়ে যায়। অপ্ল আঁচে দিয়ে রাখবেন এতে সিদ্ধ হয় আবার রঙও থাকে।

আরও রেসিপি পেতে ক্লিক করুন এখানে
 

0 comments :

Post a Comment