Slider

Sunday, April 24, 2016

How To Make Watermelon Shape Barfi(তরমুজ শেপের বরফি)


মুশেপেফি

 

 

 

 

 


উপকরনঃ

১.ছানা – ২ কাপ
২.মাওয়া – ১/২ কাপ
৩.বাটার – ২৫ গ্রাম
৪.গুড়ো দুধ – ৩/৪ কাপ
৫.চিনি – ১/২ কাপ
৬.এলাচ গুঁড়া – ১/২ চা চামচ
৭.লাল ও সবুজ রঙ – ৪ ফোটা করে
৮.তরমুজের বিচি(যদি থাকে) – পরিমাণমত

প্রণালীঃ

প্রথমে ছানা ও মাওয়া একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ময়ান করতে হবে। যখন মিশ্রণটি তেল তেল হয়ে যাবে তখন ময়ান শেষ করতে হবে। এবার একটি ননসটীক প্যানে বাটার গরম করে নিতে হবে। বাটার গলে গেলে ময়ানকৃত মিশ্রণটি প্যানে দিয়ে নাড়তে হবে অল্প আঁচে। কিছুক্ষণ পর চিনি দিয়ে আবারো নাড়তে হবে। ঘন হয়ে আসলে গুড়ো দুধ ও এলাচ গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলতে হবে। এবার  মিশ্রণটি দুইভাগ করে নিয়ে দুটো আলাদা পাত্রে রাখতে হবে। তারপর একভাগে লাল রঙ ও আরেকভাগে সবুজ রঙ মিশিয়ে ভালভাবে ময়ান করে নিতে হবে। এবার লাল রঙের মিশ্রণটি দিয়ে ২ ইঞ্চি পুরু করে ছোট ছোট ১০-১২ টি বল বানাতে হবে। বল বানানোর সময় হাতে একটু বাটার নিয়ে বলগুলো বানালে খুব সুন্দর গোল হবে। এখন বলগুলো ফ্রিজে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য। এরপর লাল বলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে তার উপর দিয়ে সবুজ রঙের মিশ্রনটির প্রলেপ দিতে হবে ১ ইঞ্চি করে। তারপর হাতে একটু বাটার নিয়ে খুব ভালোভাবে বল বানাতে হবে যাতে খুব সুন্দর গোল হয়। এভাবে সবগুলোর উপর সবুজ প্রলেপ দিয়ে বল বানিয়ে ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট। ফ্রিজ থেকে বের করে বলগুলো মাঝ বরাবর কেটে আবার তার মধ্যে আরেকভাগ কাটতে হবে। মনে রাখতে হবে কাটার আগে চাকুতে একটু গরম বাটার মাখিয়ে নিতে হবে। এবার প্রত্যেক ভাগ বরফিতে তরমুজের বিচি বসিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার তরমুজ শেপের বরফি।

0 comments :

Post a Comment