Slider

Saturday, June 11, 2016

How To Make Vegetable Cutlet(ভেজিটেবল কাটলেট)


ভেজিটেবল কাটলেট



 

 

 

 

 

 

 

উপকরনঃ

১.আলু কিউব  – ২ কাপ
২.গাজর কুচি – ১/২কাপ
৩.বরবটি কুচি – ১/২ কাপ
৪.মটরশুটি – ১/৪ কাপ
৫.পিঁয়াজ কুচি – ১/৪ কাপ
৬.আদা কুচি – ১ চা চামচ
৭.রসুন কুচি – ১/২ চা চামচ
৮.ধনে পাতা কুচি – ১ টেবিল চামচ
৯.ময়দা – ২ টেবিল চামচ
১০.বেসন – ১ টেবিল চামচ
১১.মরিচ গুঁড়া – ১ চা চামচ
১২.জিরা গুঁড়া – ১/২ চা চামচ
১৩.গরম মশলা গুঁড়া – ১/৪ চা চামচ
১৪.ব্রেডক্রাম্ব অথবা টোস্টের গুড়া – ৬ টেবিল চামচ
১৬.লবণ – পরিমাণমত
১৭.তেল (ভাজার জন্য) – পরিমাণমত

প্রণালীঃ

প্রথমে আলু সিদ্ধ করে ভালোভাবে চটকে নিতে হবে। বাকি সব সবজি একসাথে সিদ্ধ করে পানি ঝরিয়ে এগুলোও চটকে নিতে হবে। প্যানে অল্প তেল গরম করে পিঁয়াজ , রসুন ও আদা কুচি হাল্কা ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে ভাজা পিঁয়াজের সাথে চটকানো আলু , সবজি, ধনে পাতা কুচি ও সব গুঁড়া মশলা একসাথে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে অল্প পানি নিয়ে ময়দা, বেসন ও লবণ মিশিয়ে গোলা বানিয়ে নিতে হবে। এবার সবজির মিশ্রণ অল্প করে নিয়ে দুই হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। ময়দার গোলাতে ডুবিয়ে ব্রেডক্রাম্ব অথবা টোস্টের গুঁড়া খুব ভালভাবে এপিঠ-ওপিঠ করে মাখিয়ে নিতে হবে। এভাবে একে একে সবগুলো সবজি কাটলেট বানাতে হবে। এবার প্যানে তেল গরম করে অল্প আঁচে কাটলেট গোল্ডেন বাদামী করে ভাজতে হবে। সস দিয়ে ইফতারিতে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল কাটলেট।

0 comments :

Post a Comment