রঙিন পরোটা
উপকরণঃ
১.ময়দা – ৩ কাপ
২.বেসন – ১/৪ কাপ
৩.পালং শাক(পেস্ট
করা) – ১/৪ কাপ
৪.লাল শাক(পেস্ট করা) – ১/৪ কাপ
৫.হলুদ গুঁড়া – ১
চা চামচ
৬.মরিচ গুঁড়া –
১/২ চা চামচ
৭.কাঁচামরিচ
পেস্ট – ১/২ চা চামচ
৮.লবণ – পরিমাণমত
৯.তেল(ভাজার
জন্য) – পরিমাণমত
১০.পানি – ১/৪
কাপ
প্রণালীঃ
প্রথমে ১ কাপ করে
ময়দা তিনটি আলাদা আলাদা বাটিতে রাখতে হবে। এবার সবুজ রঙের জন্য ময়দার একটি বাটিতে
পালং ও কাঁচামরিচ পেস্ট ও অল্প পরিমাণ লবন মিশিয়ে ভালভাবে ময়ান করে ডো বানিয়ে
রাখতে হবে। আরেকটি বাটিতে ময়দার সাথে লাল শাক পেস্ট, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ময়ান
করে রেখে দিতে হবে। এবার বাকি বাটির ময়দার সাথে লবণ, পানি ও হলুদ গুঁড়া মিশিয়ে
ভালভাবে ময়ান করে রাখতে হবে। সব ডো গুলোই আধা ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। এরপর
প্রতিটি বাটি থেকে অল্প করে ডো নিয়ে এক
ইঞ্চি পুরু করে লম্বা রোল বানিয়ে নিতে হবে। পাশাপাশি তিনটি রঙের রোল রেখে মাথা একসাথে
করে গোল করে হাত দিয়ে চেপে দিয়ে হালকা পুরু করে বেলে নিতে হবে। এভাবে সবগুলো রঙের
ডো দিয়ে একইভাবে রোল করে পরোটা বানাতে হবে। কেউ চাইলে হলুদ রঙের জন্য হলুদ
ক্যাপসিকাম পেস্ট ব্যবহার করতে পারেন। সবগুলো পরোটা তেলে ভেজে গরম গরম সবজি অথবা
চাটনির সাথে পরিবেশন করুন মজাদার ও স্বাস্থ্যকর রঙিন পরোটা।
আপনাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ ছবি দেয়া হল



0 comments :
Post a Comment