স্পেশাল ডাল
উপকরণঃ
১.ছোলার ডাল –
২৫০ গ্রাম
২.টমেটো – ১ টি
(কুচি করা)
৩.হলুদ গুঁড়া –
১/২ চা চামচ
৪.মরিচ গুঁড়া –
১/২ চা চামচ
৫.আদা বাটা – ১/২
চা চামচ
৬.রসুন বাটা – ১/২
চা চামচ
৭.গোটা জিরা – ১/২
চা চামচ
৮.গরম মশলা বাটা –
১/৪ চা চামচ
৯.পিঁয়াজ কুচি –
আধা কাপ
১০.তেজপাতা – ২ টি
১১.তেল –
পরিমাণমত
১২.লবণ – স্বাদমত
১৩.পানি –
পরিমাণমত
প্রণালীঃ
প্রথমে ডাল ২/৩
ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভিজানো শেষ হলে ধুয়ে পানি ঝরানোর জন্য ঝাঁঝরিতে রাখুন। কড়াইয়ে
তেল গরম করে জিরা ও তেজপাতার ফোঁড়ন দিয়ে পিয়াজ কুচি দিন। পিঁয়াজ হালকা বাদামী হলে
একে একে সব গুঁড়া ও বাটা মশলা দিয়ে কষান। অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। মশলা ভালমত
কষানো হলে ডাল দিয়ে আবারো কষাতে থাকুন অল্প আঁচে। কিছুক্ষণ পর পানি, লবণ ও টমেটো
দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে ঢাকনা তুলে ফেলুন। খাবারের রং ধরে রাখতে চাইলে বেশি ঢেকে
রাখবেন না। ডাল সিদ্ধ হয়ে আসলে চুলার আঁচ বাড়িয়ে
দিন। পানি শুকিয়ে আসলে উপরে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরোটা অথবা
রুটির সাথে পরিবেশন করুন মজাদার স্পেশাল ডাল।

0 comments :
Post a Comment