অ্যারাবিয়ান লাব-ই-শিরীন
উপকরণঃ
উপকরণঃ
১.ঘন দুধ – ১
লিটার
২.চিনি – ১ কাপ
৩.কর্ণফ্লাওয়ার –
২ চা চামচ
৪.সিদ্ধ নুডুলস –
২ কাপ (চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন)
৫.পানি – ১/২ কাপ
৬.গ্রেট করা কাঠ
বাদাম – ৩ টেবিল চামচ
৭.কলা – ৪ টি
৮.পাকা আম কুচি –
১ কাপ
৯.আঙ্গুর কুচি –
১ কাপ
১০.আপেল কুচি – ১
কাপ
১১.বেদানার ফল –
১/২ কাপ
১২.জেলি –
ইচ্ছামত
১৩.স্ট্রবেরি – ২ টি (সাজানোর জন্য)
প্রণালীঃ
প্রণালীঃপ্রথমে চুলায় একটি পাতিলে দুধ ও চিনি একসাথে দিয়ে নাড়তে হবে। ১/২ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। চিনি গলে গেলে কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। এরপর একটি পাত্রে সব ফল ও নুডুলস রাখতে হবে। নুডুলস সিদ্ধ করার সময় ছোট ছোট করে ভেঙ্গে দিতে হবে এবং ঝরঝরে করতে হবে। এবার ফলের পাত্রে আস্তে আস্তে করে দুধের মিশ্রণটি ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপরে জেলি ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ১ ঘণ্টা। ইফতারের সময় বের করে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার অ্যারাবিয়ান খাবার লাব-ই-শিরীন।

0 comments :
Post a Comment