Slider

Tuesday, May 10, 2016

How To Make Mug Dal Halwa(মুগ ডালের হালুয়া)


মুগ ডালের হালুয়া 












উপকরণঃ


১.মুগ ডাল – ১ কাপ
২.ঘি – ১/২ কাপ
৩.চিনি – ৩/৪ কাপ
৪.দুধ – কাপ
৫.এলাচ গুড়া – ১/২ চা চামচ
৬.কিশমিশ – ইচ্ছামত
৭.কাজু বাদাম – ইচ্ছামত

প্রণালীঃ


প্রথমে মুগ ডাল হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে ৬/৭ ঘণ্টা। ভিজানো শেষ হলে পানি ঝরিয়ে খুব মিহি করে বেটে নিতে হবে। এবার চুলায় প্যান দিয়ে ১ চা চামচ ঘি গরম করে কিশমিশ ও কাজু ভেজে তুলে নিতে হবে। এবার অর্ধেক ঘি প্যানে গরম করে বেটে রাখা ডাল দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে অল্প আঁচে যাতে প্যানে লেগে না যায়। কিছুক্ষণ নাড়ার পর ডাল ঘন হয়ে আসলে দুধ দিয়ে নাড়তে হবে। যখন শুকিয়ে আসবে তখন ১ চামচ ঘি দিয়ে আবারো নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ পর পর বাকি ঘি অল্প অল্প করে দিয়ে ডাল নাড়তে থাকতে হবে। ১০/১২ মিনিট নাড়ার পর চিনি দিয়ে আবারো নাড়তে হবে। এভাবে আরও কিছুক্ষণ নাড়ার পর যখন ঘি হালুয়ার উপরে উঠে আসবে তখন এলাচ গুড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। সবশেষে ইচ্ছামত শেপ দিয়ে উপরে কিশমিশ ও কাজু বাদাম বসিয়ে পরিবেশন করুন মজাদার মুগ ডালের হালুয়া।
 

0 comments :

Post a Comment