Slider

Monday, April 4, 2016

How To Make Arabian/Pocket Shorma(অ্যারাবিয়ান /পকেট শর্মা )


অ্যারাবিয়ান /পকেট শর্মা 


উপকরনঃ

ভিতরের পুরের জন্য
১.বীফ/চিকেন-৫০০ গ্রাম(১ ইঞ্চি লম্বা করে কাটা)
২.পিঁয়াজ কুচি-১/২ কাপ
৩.ক্যাপসিকাম কুচি-১ টি
৪.আদা ও রসুন বাটা-২ চা চামচ
৫.মরিচ গুঁড়া-১ চা চামচ
৬.গোলমরিচ গুঁড়া-১/২ চা চামচ
৭.জিরা গুরা-১/২ চ১ চামচ
৮.গরম মশলা গুঁড়া-১/২ চা চামচ
৯. টমেটো কুচি-১ কাপ
১০.শসা কুচি-১ কাপ
১১.লেটুস কুচি-১/২ কাপ
১২.তেল(রান্নার জন্য)-পরিমাণমত
১৩.লবণ-পরিমাণমত

গারলিক সসের জন্য
১.টক দই-১/২ কাপ
২.মেয়নিজ-১/২ কাপ
৩.রসুনের কোয়া-৪/৫ টি
৪.ধনে পাতা কুচি-১ চা চামচ
৫.চিনি-১/২ চা চামচ
৬.লবণ-১ চিমটি

রুটির জন্য
১.ময়দা-২ কাপ
২.গরম পানি-৩/৪ কাপ
৩.তেল-১ চা চামচ
৪.ইস্ট-২ চা চামচ
৫.লবণ-১/২ চা চামচ
৬.চিনি-২ চা চামচ

  প্রণালীঃ

প্রথমে গারলিক সসের সব উপকরণ গুলো একসাথে ব্লেন্ডারে ব্লেনড করে ফ্রিজে রেখে দিতে হবে। এরপর গরম পানিতে ইস্ট মিশিয়ে রখতে হবে ৩-৪ মিনিট। একটি পাত্রে তেল,লবণ ও চিনি মিশিয়ে তার মধ্যে ময়দা এবং ইস্ট দিয়ে খুব ভালভাবে ময়ান করতে হবে। ময়ান হয়ে গেলে গরম স্থানে অথবা চুলার পাশে রেখে দিন ৪০-৪৫ মিনিট। এবার প্যানে তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এর মধ্যে মাংস দিয়ে একে একে সব মশলা দিয়ে খুব ভালকরে কষান। কিছুক্ষণ পর পানি দিয়ে ঢেকে রাখুন ২০-২৫ মিনিট। মাংস সিদ্ধ হলে সবশেষে জিরা গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে। এতক্ষণে রুটির ময়দা ফুলে দিগুণ হয়ে যাবে। এবার ময়দা হাতে নিয়ে গোল গোল করে ছয়টি ভাগ করুন। প্রত্যেক গোল ভাগ দিয়ে হালকা মোটা করে রুটি বেলতে হবে। এরপর রুটিগুলো ওভেনে ২৩০সে/৪৫০ফা তে বেক করতে হবে।যদি কেউ ওভেনে না চান তবে প্যানে রুটি সেঁকে নিতে পারেন। এবার প্রত্যেক রুটির ভিতর ছুরি দিয়ে বার্গার স্টাইলে কাটতে হবে কিন্তু যাতে পুরোটা না কাটা পড়ে। এখন রুটির ভিতরে প্রথমে গারলিক সস দিয়ে উপরে লেতুস ছড়িয়ে মাংস দিতে হবে। তারপর একে একে  টমেটো কুচি,ক্যাপসিকাম কুচি ও শসা কুচি দিতে হবে। ব্যাস হয়ে গেলো বিখ্যাত অ্যারাবিয়ান অথবা পকেট শর্মা।গরম গরম পরিবেশন করুন টমেটো সস দিয়ে।

0 comments :

Post a Comment