Slider

Tuesday, April 5, 2016

How To Make Cornflour Halwa(কর্নফ্লাওয়ার হালুয়া)


কর্নফ্লাওয়ার হালুয়া








উপকরণঃ 
১.কর্নফ্লাওয়ার – ১ কাপ


২.চিনি – ২ কাপ

৩.পানি – ৩ কাপ

৪.ঘি – ৬ টেবিল চামচ

৫.এলাচ গুঁড়া – ১ চা চমচ

৬.কাজুবাদাম কুচি – ২ টেবিল চামচ
৭.সবুজ ফুড কালার – ১/২ চা চামচ

প্রণালীঃ


প্রথমে একটি পাত্রে ১ কাপ পানি নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার ও ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলায় প্যান দিয়ে তার মধ্যে ২ কাপ পানি ও চিনি মিশিয়ে নাড়তে হবে। চিনি গলে গেলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিয়ে চুলার আচ বাড়িয়ে নাড়তে থাকুন। হালকা ঘন হয়ে আসলে চুলার আচ কমিয়ে ২ টেবিল চামচ ঘি নিয়ে নাড়ুন। এভাবে কিছুক্ষণ পরপর ২ টেবিল চামচ করে ঘি দিয়ে নাড়তে হবে। ভালোভাবে নাড়তে নাড়তে যখন ঘি হালুয়ার উপরে উঠে আসবে তখন কাজুবাদাম দিয়ে নামিয়ে নিন। একটি প্লেটে ঘি মাখিয়ে হালুয়ে ঢেলে দিয়ে ফ্রিজে রাখুন ১-২ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করুন মজাদার কর্নফ্লাওয়ার হালুয়া।
 

0 comments :

Post a Comment