কাঁঠালের দোপেঁয়াজো
উপকরণঃ
১.কাঁঠাল – ৫০০
গ্রাম
২.পিঁয়াজ কুচি – ১ কাপ
৩.সাদা এলাচ – ২ টি
৪.বড়(কালো) এলাচ –
১ টি
৫.দারচিনি –
টুকরা
৬.আদা ও রসুন বাটা –
১ চা চামচ
৭.হলুদ গুঁড়া – ১/২
চা চামচ
৮.মরিচ গুঁড়া – ১
চা চামচ
৯.জিরা গুঁড়া – ১/২
চা চামচ
১০.লবণ – পরিমাণমত
১১.সরিষার তেল –
১/২ কাপ
১২.শুকনা মরিচ –
২/৩ টি
প্রণালীঃ
প্রথমে
একটি পাতিলে পানি ও লবন দিয়ে কাঁঠাল হালকা ভাপ দিয়ে ঝাঁঝরিতে পানি ঝরানোর জন্য রাখতে
হবে। কড়াইয়ে তেল গরম করে এলাচ ও দারচিনি দিয়ে নেড়েচেড়ে পিঁয়াজ কুচি দিতে হবে। পিঁয়াজ
হালকা বাদামী হলে শুকনা মরিচ দিয়ে ফোঁড়ন দিতে হবে। এরপর একে একে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ
গুঁড়া , লবণ ও সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে। পানি শুকিয়ে গেলে কাঁঠাল দিয়ে খুব
ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর অল্প পানি দিয়ে চুলায় রাখতে হবে ১০-১২ মিনিট। এবার চুলার
আঁচ বাড়িয়ে কাঁঠাল নাড়তে হবে। যখন তেল উপরে উঠে আসবে তখন জিরা
গুড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। সবশেষে বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন গরম গরম কাঁঠালের দোপেঁয়াজো।

0 comments :
Post a Comment