Slider

Friday, April 8, 2016

How To Make Fruit Pop Icecream(ফ্রুট পপ আইসক্রিম)


ফ্রুট পপ আইসক্রিম










উপকরণঃ
১.তরমুজ – ১০/১২ টুকরা 

২.পাকা আম(কুচি করা) – ১ কাপ 

৩.আঙ্গুর – ১ কাপ 

৪.চিনি – ১/২ কাপ 

৫.পানি – ১ কাপ


প্রণালীঃ

প্রথমে একটি হাঁড়িতে চিনি ও পানি একসাথে মিশিয়ে চুলায় বসাতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন হলে সিরাপ নামিয়ে ফেলতে হবে। প্রত্যেক ফল আলাদা আলাদা করে ব্লেন্ডারে ব্লেনড করে তিনটি আলাদা পাত্রে রেখে দিতে হবে। প্রত্যেক পাত্রে গরম চিনির সিরাপ পরিমাণমত ঢেলে নেড়ে নিন। এবার ৪-৫ টি ওয়ান টাইম গ্লাসে সমপরিমাণ আঙ্গুরের রস ঢেলে ডীপ ফ্রিজে রেখে দিন। ৩০ মিনিট পর বের করে সমপরিমাণ আমের রস ঢেলে কাঠি মাঝ বরাবর দিয়ে ডীপে রেখে দিন। ১ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে  তরমুজের রস ঢেলে আবারো ডীপে রাখুন ৪-৫ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার ফ্রুট পপ আইসক্রিম।
 

0 comments :

Post a Comment