Slider

Wednesday, December 23, 2015

লাউ চিংড়ি




 উপকরনঃ


.লাউ – ১ টি (মাঝারি সাইজের)
২.চিংড়ি – ২৫০ গ্রাম
৩.হলুদ গুঁড়া – পরিমানমত
৪.মরিচ গুঁড়া - পরিমানমত
৫.আদা ও রসুন বাটা – ১/২ চা চামচ
৬.জিরা গুঁড়া – ১/২ চা চামচ
৭.কাচামরিচ (ফালি করা) – ৭/৮ টি
৮.শুকনা মরিচ – ৪/৫ টি
৯.পিয়াজ কুচি – ১/২ কাপ
১০.তেল – ১/২ কাপ
১.পানি – পরিমানমত
১২.লবন – পরিমানমত

প্রনালিঃ


প্রথমে লাউ চাক চাক করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। চিংড়ি ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে শুকনা মরিচ ফোঁড়ন দিয়ে পিয়াজ বাদামি করে ভাজতে হবে। এরপর চিংড়ি তেলের মধ্যে দিয়ে একে একে লবন, হলুদ ও মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা সব দিতে হবে। তারপর ভালমতো কষিয়ে নিয়ে তারমধ্যে লাউ দিয়ে আবারও কষাতে হবে। লাউ এর পানি বের হলে অল্প পানি ছিটিয়ে চুলার তাপ কমিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হলে তার মধ্যে ফালি করা কাচামরিচ ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করলে লাউ চিংড়ির স্বাদ ভালোমতো পাওয়া যাবে।

0 comments :

Post a Comment