আমের হালুয়া
উপকরণঃ
১.আমের পাল্প – ১ কাপ
২.সুজি – ৩ টেবিল চামচ
৩.ঘি – ২ টেবিল চামচ
৪.চিনি – ৪ টেবিল চামচ
৫.পেশ্তা বাদাম – ৬/৭ টি (কুচি করা)
৬.কাঠি (সাজানোর জন্য)
– ১০/১২ টি
প্রণালীঃ
প্রথমে চুলায় একটি পাএে ঘি গরম করে তার মধ্যে আমের পাল্প ও সুজি
একসাথে খুব ভালোভাবে নাড়তে হবে। যখন নাড়তে নাড়তে ঘি উপরের দিকে উঠে আসবে তখন চিনি
দিয়ে আবারো খুব ভালোভাবে নাড়তে হবে। চিনি শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে গরম থাকা
অবস্থায় আমের আকৃতি করে মাথায় কাঠি লাগিয়ে হালুয়ার উপরে একটি করে পেশ্তা কুচি
বসিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।
0 comments :
Post a Comment