কোফতা মিষ্টি
উপকরনঃ
১.মাওয়া – ৪০০ গ্রাম
২.গুড়ো দুধ – ২৫ গ্রাম
৩.চিনি – ২ টেবিল চামচ
৪.ঘি – ২ টেবিল চামচ
৫.চমচম মিষ্টি – ৫ টি
৬.চেরি ফল – ১০ টি (সাজানোর জন্য)
প্রনালিঃ
প্রথমে একটি পাত্রে মাওয়া, চিনি, গুড়ো দুধ ও ঘি একসাথে মাখিয়ে চুলাতে অল্প আঁচে বসিয়ে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যেন পাত্রে না লেগে যায়। নরম থাকতে থাকতেই নামিয়ে ফেলতে হবে। তারপর হাতে ঘি নিয়ে মাওয়া পাঁচ ভাগ করে প্রত্যেক ভাগে চমচম মিষ্টি দিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে লাড্ডু মাঝে কেটে অর্ধেক ভাগে একটি করে চেরি ফল বসিয়ে দিয়ে পরিবেশন করুন বাসায় বানানো মজাদার কোফতা মিষ্টি।
0 comments :
Post a Comment