Slider

Wednesday, December 23, 2015

বীফ ঝাল ফ্রাই


বীফ ঝাল ফ্রাই 



উপকরণঃ

১.হাড়ছাড়া বীফ – ১/২ কেজি
২.আদা বাটা – ১ চা চামচ
৩.রসুন বাটা - ১ চা চামচ
৪.হলুদ গুড়া – ১/২ চা চামচ
৫.মরিচ গুড়া – ২ চা চামচ
৬.ধনিয়া গুড়া – ১/২ চা চামচ
৭.গরম মশলা বাটা - ১ চা চামচ
৮.জিরা গুড়া – ১/২ চা চামচ
৯.টক দই – ২ টেবিল চামচ
১০.তেল – ১/২ কাপ
১১.পিঁয়াজ কুচি – ১/২ কাপ
১২.লবন – পরিমানমত
১৩.কাঁচামরিচ ফালি করা– ৭/৮ টা
১৪.পানি প্রয়োজনমত

 

প্রণালীঃ


প্রথমে বীফ ধুয়ে ছোট ছোট টুকরা করে পাটায় থ্যাতা করে নিতে হবে। লবন ও টক দই বীফটাতে মাখিয়ে ২ ঘনটা ফ্রিজে রাখতে হবে।তারপর কড়াইয়ে তেল গরম করে পিঁয়াজ কুচি ভাজতে হবে।পিঁয়াজ বাদামী হলে সব মশলা (জিরা গুড়া ও কাঁচামরিচ ফালি বাদে)ও বীফ দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপর অলপো অলপো পানি দিয়ে আরো কিছুক্ষন কষিয়ে প্রয়োজনমত পানি দিয়ে চুলার তাপ কমিয়ে ৪০-৪৫ মিনিট ঢেকে রাখতে হবে।এরপর সিদধো হলে তাপ বাড়িয়ে দিতে হবে।তেল উপরে উঠে আসলে জিরা গুড়া ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।রুটি অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

0 comments :

Post a Comment