কোয়েল পাখির ডিম বিরিয়ানি
উপকরনঃ
১.পোলাও এর চাল – ১/২ কেজি
২.মুরগির মাংস – ১ কেজি
৩.ছোট সাইজের গোল আলু – ১০/১২ টি
৪.কোয়েল পাখির ডিম – ১০/১২ টি (সিদ্ধ করা)
৫.গাজর – ১ টি (কুচি করা)
৬.আদা বাটা – ১/২ চা চামচ
৭.রসুন বাটা – ১/২ চা চামচ
৮.গোলমরিচ গুঁড়া – ১ চিমটি
৯.মরিচ গুঁড়া – ১ চা চামচ
১০.লবণ – পরিমানমত
১১.তেল – ১ কাপ
১২.গরম মশলা বাটা – ১/২ চা চামচ
১৩.টকদই – ৩ টেবিল চামচ
১৪.কাঁচামরিচ – ৭/৮ টি (ফালি করা)
১৫.এসেন্স – ৩/৪ ফোঁটা
১৬.পিয়াজ কুচি – ১ কাপ
প্রণালীঃ
প্রথমে চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। আর টকদই, সব বাটা মশলা ও লবণ দিয়ে মুরগির মাংস মাখিয়ে রাখতে হবে দুই ঘণ্টা। এরপর কড়াইয়ে তেল গরম করে পিয়াজ বাদামি ভাজা হলে মাখিয়ে রাখা মাংস দিয়ে খুব ভালভাবে কষাতে হবে। মাংস কষানো হলে পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে মাংস সিদ্ধ হলে ঝোল মাখা মাখা করে নামিয়ে ফেলতে হবে। আলু সিদ্ধ করে তেলে লবণ দিয়ে ভেজে নিতে হবে। এবার একটু বড় কড়াইয়ে পোলাও রান্না করে ফেলতে হবে। এরপর চুলার আঁচ কমিয়ে রান্না করা মাংস, গাজর কুচি, ডিম ও আলু দিয়ে ঢেকে দিতে হবে।২০-২৫ মিনিট পর এসেন্স ও গোলমরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলতে হবে। সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

বিরিয়ানি এসেন্স কোথায় পাওয়া যায়?
ReplyDeleteযেকোনো সুপার শপ বা বড় মুদি দোকানে পাওয়া যায়
ReplyDelete