Slider

Wednesday, December 23, 2015

পিজা


প্যান পিজা


উপকরনঃ

.ময়দা – দেড় কাপ
.ডিম – ২ টি
.তেল – ৩ টেবিল চামচ
.চীজ – ১ কাপ
.চিনি – ৩ টেবিল চামচ
.ক্যাপসিকাম (কুচি করা) – ১ টি
.ইস্ট – ২ চা চামচ
.টমেটো (স্লাইস করা)  - ১ টি
.টমেটো সস – ১/২ কাপ
১০.লবন – পরিমানমত
১১.তন্দুরি চিকেন মশলা – ৩ টেবিল চামচ

চিকেন রান্নার উপকরনঃ
.চিকেন (হাড় ছাড়া) – ২৫০ গ্রাম
.আদা ও রসুন বাটা – ১/২ চা চামচ
.মরিচ গুঁড়া – ১ চা চামচ
.জিরা গুড়া – ১ চিমটি
.গরম মশলা গুঁড়া – ১ চিমটি
.তেল - পরিমানমত
.লবন – পরিমানমত
.সয়াসস – ১ চা চামচ

প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে একে একে ডিম, তেল, লবন, চিনি, পানি দিয়ে ময়ান করতে হবে। অল্প পরিমানে গরম পানিতে ইস্ট ভিজিয়ে রাখতে হবে। তারপর ময়দাতে ইস্ট দিয়ে খুব ভালভাবে ময়ান করতে হবে। ময়ান হলে সেটি ঢাকনা দিয়া ঢেকে গরম স্থানে রাখতে হবে ৪০-৪৫ মিনিট। এবার চিকেন কুচি করে সয়াসস দিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখতে হবে। তারপর চিকেন রান্না করে ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণে ময়দা ফুলে দ্বিগুন হয়ে যাবে। এরপর ময়দা তিন ভাগ করে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। চুলাতে ফ্রাই প্যান দিয়ে গরম হলে রুটি দিয়ে তার উপর চীজ দিতে ঢেকে দিতে হবে। একটুপর রুটি ফুলে উঠলে তাতে একে একে চিকেন, ক্যাপসিকাম কুচি, টমেটো, চীজ, টমেটো সস ও তন্দুরি মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার তাপ কমিয়ে দিতে হবে। ১৫-২০ মিনিট পর নামিয়ে ফেলে গরম গরম পরিবেশন করতে হবে।

0 comments :

Post a Comment