Slider

Monday, May 1, 2017

গাজর সুজির যুগলবন্দি

#গাজর_সুজির_যুগলবন্দি
 #উপকরণঃ
***#গাজরের_জন্য
১ ব্লেন্ড করা গাজর – ১ কাপ
২ গুড়ো দুধ – ১/২ কাপ
৩ লবণ – ১ চিমটি
৪ চিনি – ২ টেবিল চামচ
৫ জাফরান রং – ১ চিমটি
৬ ঘি – ২ টেবিল চামচ
***প্যানে ঘি গরম করে ব্লেন্ড করা গাজর, গুড়ো দুধ ও লবণ দিয়ে নাড়তে হবে অল্প আঁচে। নাড়তে নাড়তে শুকিয়ে আসলে চিনি ও জাফরান রং দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঘি উপরের দিকে উঠে আসলে নামিয়ে ফেলতে হবে।
 

***#সুজির_জন্য
১ সুজি – ৪ টেবিল চামচ
২ তরল দুধ – ১ কাপ
৩ পানি – ১/২ কাপ
৪ এলাচ গুঁড়া – ১/২ চা চামচ
৫ লবণ – ১ চিমটি
৬ চিনি – ৩ টেবিল চামচ
৭ ঘি – ২ টেবিল চামচ
***প্যানে ঘি গরম করে সুজি ঢেলে কিছুক্ষণ ভাজতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সুজি লাল না হয়। এবার পানি, দুধ ও লবণ দিয়ে। সুজির পানি খুব দ্রুত শুকিয়ে যায় এজন্য চুলার আঁচ কমিয়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে চিনি দিয়ে নেড়েচেড়ে সুজি শুকনা করে নামিয়ে ফেলতে হবে।
#প্রণালীঃ
১ চা চামচ ঘি গরম করে একটি প্লেটে মাখিয়ে নিয়ে প্রথম সুজি প্লেট বরাবর চেপে চেপে বসিয়ে তার উপর গাজর ঢেলে একি সমান লেয়ার করে হাত দিয়ে চেপে দিয়ে হবে। এবার ছুরিতে ঘি মাখিয়ে ছোট ছোট চারকোণা বরফি আকারে কেটে নিতে হবে। বরফির উপরে ইচ্ছামত বাদাম বসিয়ে পরিবেশন করুন মজাদার গাজর সুজির যুগলবন্দী।

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@

0 comments :

Post a Comment