#গাজরের_দরবারি_হালুয়া
#উপকরণঃ
১ গাজর – ১ কেজি
২ তরল দুধ – ২৫০ মিলি
৩ গুড়ো দুধ – ৪ টেবিল চামচ
৪ এলাচ – ২ টি
৫ দারচিনি – ২ টুকরা
৬ লবঙ্গ – ১ টি
৭ ঘি – ৮ টেবিল চামচ
৮ লবণ – ১ চিমটি
৯ পেস্তা বাদাম – ৯/১০ টি
১০ চিনি – ১/২ কাপ
#প্রণালীঃ
প্রথমে গাজর ধুয়ে অল্প করে খোসা ছড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে চিকন চিকন করে
গ্রেট করে নিতে হবে। এবার পাতিলে দুধ, গ্রেট করা গাজর ও লবণ দিয়ে চুলায়
মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবারো
ঢেকে দিতে হবে। যখন গাজর সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে
হবে। এবার প্যানে ৬ টেবিল চামচ ঘি গরম করে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে
হালকা নেড়েচেড়ে গাজর ঢেলে দিয়ে ভাজতে হবে। চুলা অল্প আঁচে রেখে অনেকক্ষণ
ধরে গাজর ভাজতে হবে। যখন প্যানের নিচের দিকে লেগে যাবে তখন চিনি দিয়ে দিন।
নাড়াচাড়া করে চিনি গলে গেলে গুড়ো দুধ অল্প একটু পানিতে গুলিয়ে নিয়ে গাজরের
মধ্যে দিয়ে নাড়তে হবে। শুকিয়ে গেলে বাকি ২ চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ
নাড়ুন। যখন ঘি উপরের দিকে উঠে আসবে নামিয়ে ফেলুন। চাইলে বাদাম কুচি দিতে
পারেন। এবার গরম অবস্থায় হাত দিয়ে গাজরের শেপ তৈরি করে মাথার দিয়ে পেস্তা
বাদাম আটকে দিন। আমি গাজরের শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য ডিজাইন করেও
বানাতে পারেন। সবগুলো গাজর বানানো হলে ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন
মজাদার গাজরের দরবারি হালুয়া।
@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@

0 comments :
Post a Comment