Slider

Monday, May 1, 2017

গাজর মিল্ক শেক

#গাজর_মিল্ক_শেক
#উপকরণঃ
১ গাজর – ১ টি
২ তরল দুধ - ২৫০ মিলি
৩ চিনি – ২ চা চামচ
৪ কাস্টার্ড পাউডার – ২ চা চামচ
#প্রণালীঃ
প্রথমে গাজর কুচি করে কেটে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে মিহি ব্লেন্ড করে নিতে হবে। চুলায় দুধ বসিয়ে অল্প আঁচে নাড়তে হবে। অল্প একটু গরম দুধ বাটিতে নিয়ে কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়ে নাড়তে থাকতে হবে যাতে কোন দলা না হয়। দুধ হালকা ঘন হলেই নামিয়ে ফেলে ঠান্ডা করে নিতে হবে। এবার ঠাণ্ডা দুধের মধ্যে ব্লেন্ড করা গাজর ও চিনি মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর বের করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এই উপকরণ দিয়ে ২ গ্লাস মিল্ক শেক হবে। 

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@ 

0 comments :

Post a Comment