Slider

Monday, May 1, 2017

গাজরের পাটিসাপটা

#গাজরের_পাটিসাপটা 
#উপকরণঃ
@@পুরের জন্য---
১ তরল দুধ – ১ লিটার
২ নারিকেল – ১/২ কাপ
৩ চালের গুঁড়া – ১/২ কাপ
৪ কনডেন্স মিল্ক – ১/২ কাপ
৫ চিনি – ৩ টেবিল চামচ
৬ এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ
৭ লবণ – ১ চিমটি
@@ব্যাটারের জন্য---
১ ময়দা – ১ কাপ
২ গাজরের পাল্প – ৩ টেবিল চামচ
৩ লবণ – ১ চিমটি
৪ তেল – ১ টেবিল চামচ
৫ পানি – পরিমাণমত
#প্রণালীঃ
প্রথমে চুলায় দুধ ভালভাবে ফুটাতে হবে। অল্প একটু গরম দুধ কাপে ঢেলে চালের গুঁড়া গুলিয়ে নিয়ে চুলার দুধের মধ্যে মিশিয়ে নাড়তে হবে। এরপর একে একে নারিকেল, কনডেন্স মিল্ক, লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। একটু ঘন হয়ে আসলে চিনি দিয়ে নেড়েচেড়ে এলাচ গুঁড়া দিয়ে ঘন হলে নামিয়ে ফেলতে হবে।
এবার একটি পাত্রে ময়দা ও তেল একসাথে মিশিয়ে হাত দিয়ে নাড়তে হবে। এরপর অল্প অল্প করে পানি মিশাতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব ঘন কিংবা পাতলে না হয়। এবার এরমধ্যে গাজরের পাল্প ও লবণ মিশিয়ে ভালভাবে নাড়তে হবে। ব্লেন্ডারে গাজর কুচি ও অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে গাজরের পাল্প তৈরি করবেন যাতে কোন দানা না থাকে। এবার ফ্রাইপ্যান গরম করে অল্প তেল ব্রাশ করে ১ চামচ দিয়ে ব্যাটার দিয়ে ফ্রাইপ্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা গোল রুটির মত করে নিতে হবে। ৩০ সেকেন্ড ঢেকে দিয়ে রুটির ১ পাশে অল্প পুর দিয়ে খুন্তি দিয়ে পুরের পাশ থেকে উল্টিয়ে উল্টিয়ে পাটিসাপটার আকার দিয়ে খুন্তি দিয়ে চেপে দিতে হবে। ৩০ সেকেন্ড মত রেখে নামিয়ে ফেলুন। এভাবে সবগুলো পাটিসাপটা বানিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের পাটিসাপটা। পাটিসাপটা মাঝ বরাবর কাটলে কমলার মাঝে সাদা পুর দেখতে দারুণ লাগে। 

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@ 

0 comments :

Post a Comment