Slider

Monday, May 1, 2017

গাজরের পায়েস

#গাজরের_পায়েস
#উপকরণঃ
১ দুধ – ১ লিটার
২ পোলাওয়ের চাল – ১/২ কাপ
৩ গাজর – ২ টি (ছোট সাইজের)
৪ এলাচ – ২ টি
৫ দারচিনি – ২ টুকরা
৬ চিনি – ৫ টেবিল চামচ
৭ লবণ – ১ চিমটি
৮ বাদাম – ইচ্ছা অনুযায়ী
#প্রণালীঃ
প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট। চুলায় দুধ বসিয়ে তার মধ্যে দারচিনি ও এলাচ দিয়ে নাড়তে হবে অল্প আঁচে। ২০ মিনিট পর চালের পানি ঝরিয়ে পাটায় আধা ভাঙ্গা করে নিতে হবে। গাজর কুচি করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দুধের মধ্যে ব্লেন্ড করা গাজর দিয়ে আর কিছুক্ষণ নাড়তে হবে। এবার দুধের মধ্যে ভাঙ্গা চাল এক হাত দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর আরেক হাত দিয়ে নাড়তে হবে যাতে দলা না হয়। এরমধ্যে ১ চিমটি লবণ দিয়ে মিডিয়াম আঁচে নাড়তে থাকতে হবে চা সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পায়েস হালকা ঘন হলেই নামিয়ে ফেলুন। গরম অবস্থায় বাটিতে ঢেলে উপরে ইচ্ছামত বাদাম কুচি ছড়িয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন। কেউ আরেকটু ঠাণ্ডা খেতে চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেখে পরে পরিবেশন করুন মজাদার গাজরের পায়েস।
@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/
রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@

0 comments :

Post a Comment