Slider

আদা লেবুর শরবত

This blog is one kind of special school where we can learn and teach all kinds of local and international cuisine. For more recipe please like my facebook page and group “Delicious and Fun Cuisine” ( সুস্বাদু ও মজাদার রান্না )

ভ্যালেন্টাইন স্পেশাল হালুয়া

This blog is one kind of special school where we can learn and teach all kinds of local and international cuisine. For more recipe please like my facebook page and group “Delicious and Fun Cuisine” ( সুস্বাদু ও মজাদার রান্না )

জেলি ক্যারোমেল কাস্টার্ড পুডিং

This blog is one kind of special school where we can learn and teach all kinds of local and international cuisine. For more recipe please like my facebook page and group “Delicious and Fun Cuisine” ( সুস্বাদু ও মজাদার রান্না )

কুড়মুড়ে ফ্রাইড চিকেন

কোফতা মিষ্টি

Monday, May 1, 2017

গাজরের দরবারি হালুয়া

#গাজরের_দরবারি_হালুয়া
#উপকরণঃ 

১ গাজর – ১ কেজি
২ তরল দুধ – ২৫০ মিলি
৩ গুড়ো দুধ – ৪ টেবিল চামচ
৪ এলাচ – ২ টি
৫ দারচিনি – ২ টুকরা
৬ লবঙ্গ – ১ টি
৭ ঘি – ৮ টেবিল চামচ
৮ লবণ – ১ চিমটি
৯ পেস্তা বাদাম – ৯/১০ টি
১০ চিনি – ১/২ কাপ
#প্রণালীঃ
প্রথমে গাজর ধুয়ে অল্প করে খোসা ছড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে চিকন চিকন করে গ্রেট করে নিতে হবে। এবার পাতিলে দুধ, গ্রেট করা গাজর ও লবণ দিয়ে চুলায় মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবারো ঢেকে দিতে হবে। যখন গাজর সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার প্যানে ৬ টেবিল চামচ ঘি গরম করে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে হালকা নেড়েচেড়ে গাজর ঢেলে দিয়ে ভাজতে হবে। চুলা অল্প আঁচে রেখে অনেকক্ষণ ধরে গাজর ভাজতে হবে। যখন প্যানের নিচের দিকে লেগে যাবে তখন চিনি দিয়ে দিন। নাড়াচাড়া করে চিনি গলে গেলে গুড়ো দুধ অল্প একটু পানিতে গুলিয়ে নিয়ে গাজরের মধ্যে দিয়ে নাড়তে হবে। শুকিয়ে গেলে বাকি ২ চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। যখন ঘি উপরের দিকে উঠে আসবে নামিয়ে ফেলুন। চাইলে বাদাম কুচি দিতে পারেন। এবার গরম অবস্থায় হাত দিয়ে গাজরের শেপ তৈরি করে মাথার দিয়ে পেস্তা বাদাম আটকে দিন। আমি গাজরের শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য ডিজাইন করেও বানাতে পারেন। সবগুলো গাজর বানানো হলে ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার গাজরের দরবারি হালুয়া। 

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@  

গাজরের পাটিসাপটা

#গাজরের_পাটিসাপটা 
#উপকরণঃ
@@পুরের জন্য---
১ তরল দুধ – ১ লিটার
২ নারিকেল – ১/২ কাপ
৩ চালের গুঁড়া – ১/২ কাপ
৪ কনডেন্স মিল্ক – ১/২ কাপ
৫ চিনি – ৩ টেবিল চামচ
৬ এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ
৭ লবণ – ১ চিমটি
@@ব্যাটারের জন্য---
১ ময়দা – ১ কাপ
২ গাজরের পাল্প – ৩ টেবিল চামচ
৩ লবণ – ১ চিমটি
৪ তেল – ১ টেবিল চামচ
৫ পানি – পরিমাণমত
#প্রণালীঃ
প্রথমে চুলায় দুধ ভালভাবে ফুটাতে হবে। অল্প একটু গরম দুধ কাপে ঢেলে চালের গুঁড়া গুলিয়ে নিয়ে চুলার দুধের মধ্যে মিশিয়ে নাড়তে হবে। এরপর একে একে নারিকেল, কনডেন্স মিল্ক, লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। একটু ঘন হয়ে আসলে চিনি দিয়ে নেড়েচেড়ে এলাচ গুঁড়া দিয়ে ঘন হলে নামিয়ে ফেলতে হবে।
এবার একটি পাত্রে ময়দা ও তেল একসাথে মিশিয়ে হাত দিয়ে নাড়তে হবে। এরপর অল্প অল্প করে পানি মিশাতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব ঘন কিংবা পাতলে না হয়। এবার এরমধ্যে গাজরের পাল্প ও লবণ মিশিয়ে ভালভাবে নাড়তে হবে। ব্লেন্ডারে গাজর কুচি ও অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে গাজরের পাল্প তৈরি করবেন যাতে কোন দানা না থাকে। এবার ফ্রাইপ্যান গরম করে অল্প তেল ব্রাশ করে ১ চামচ দিয়ে ব্যাটার দিয়ে ফ্রাইপ্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা গোল রুটির মত করে নিতে হবে। ৩০ সেকেন্ড ঢেকে দিয়ে রুটির ১ পাশে অল্প পুর দিয়ে খুন্তি দিয়ে পুরের পাশ থেকে উল্টিয়ে উল্টিয়ে পাটিসাপটার আকার দিয়ে খুন্তি দিয়ে চেপে দিতে হবে। ৩০ সেকেন্ড মত রেখে নামিয়ে ফেলুন। এভাবে সবগুলো পাটিসাপটা বানিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের পাটিসাপটা। পাটিসাপটা মাঝ বরাবর কাটলে কমলার মাঝে সাদা পুর দেখতে দারুণ লাগে। 

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@ 

গাজর মিল্ক শেক

#গাজর_মিল্ক_শেক
#উপকরণঃ
১ গাজর – ১ টি
২ তরল দুধ - ২৫০ মিলি
৩ চিনি – ২ চা চামচ
৪ কাস্টার্ড পাউডার – ২ চা চামচ
#প্রণালীঃ
প্রথমে গাজর কুচি করে কেটে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে মিহি ব্লেন্ড করে নিতে হবে। চুলায় দুধ বসিয়ে অল্প আঁচে নাড়তে হবে। অল্প একটু গরম দুধ বাটিতে নিয়ে কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়ে নাড়তে থাকতে হবে যাতে কোন দলা না হয়। দুধ হালকা ঘন হলেই নামিয়ে ফেলে ঠান্ডা করে নিতে হবে। এবার ঠাণ্ডা দুধের মধ্যে ব্লেন্ড করা গাজর ও চিনি মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর বের করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এই উপকরণ দিয়ে ২ গ্লাস মিল্ক শেক হবে। 

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@ 

গাজর সুজির যুগলবন্দি

#গাজর_সুজির_যুগলবন্দি
 #উপকরণঃ
***#গাজরের_জন্য
১ ব্লেন্ড করা গাজর – ১ কাপ
২ গুড়ো দুধ – ১/২ কাপ
৩ লবণ – ১ চিমটি
৪ চিনি – ২ টেবিল চামচ
৫ জাফরান রং – ১ চিমটি
৬ ঘি – ২ টেবিল চামচ
***প্যানে ঘি গরম করে ব্লেন্ড করা গাজর, গুড়ো দুধ ও লবণ দিয়ে নাড়তে হবে অল্প আঁচে। নাড়তে নাড়তে শুকিয়ে আসলে চিনি ও জাফরান রং দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঘি উপরের দিকে উঠে আসলে নামিয়ে ফেলতে হবে।
 
***#সুজির_জন্য
১ সুজি – ৪ টেবিল চামচ
২ তরল দুধ – ১ কাপ
৩ পানি – ১/২ কাপ
৪ এলাচ গুঁড়া – ১/২ চা চামচ
৫ লবণ – ১ চিমটি
৬ চিনি – ৩ টেবিল চামচ
৭ ঘি – ২ টেবিল চামচ
***প্যানে ঘি গরম করে সুজি ঢেলে কিছুক্ষণ ভাজতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সুজি লাল না হয়। এবার পানি, দুধ ও লবণ দিয়ে। সুজির পানি খুব দ্রুত শুকিয়ে যায় এজন্য চুলার আঁচ কমিয়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে চিনি দিয়ে নেড়েচেড়ে সুজি শুকনা করে নামিয়ে ফেলতে হবে।
#প্রণালীঃ
১ চা চামচ ঘি গরম করে একটি প্লেটে মাখিয়ে নিয়ে প্রথম সুজি প্লেট বরাবর চেপে চেপে বসিয়ে তার উপর গাজর ঢেলে একি সমান লেয়ার করে হাত দিয়ে চেপে দিয়ে হবে। এবার ছুরিতে ঘি মাখিয়ে ছোট ছোট চারকোণা বরফি আকারে কেটে নিতে হবে। বরফির উপরে ইচ্ছামত বাদাম বসিয়ে পরিবেশন করুন মজাদার গাজর সুজির যুগলবন্দী।

@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/ রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@

গাজরের পায়েস

#গাজরের_পায়েস
#উপকরণঃ
১ দুধ – ১ লিটার
২ পোলাওয়ের চাল – ১/২ কাপ
৩ গাজর – ২ টি (ছোট সাইজের)
৪ এলাচ – ২ টি
৫ দারচিনি – ২ টুকরা
৬ চিনি – ৫ টেবিল চামচ
৭ লবণ – ১ চিমটি
৮ বাদাম – ইচ্ছা অনুযায়ী
#প্রণালীঃ
প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট। চুলায় দুধ বসিয়ে তার মধ্যে দারচিনি ও এলাচ দিয়ে নাড়তে হবে অল্প আঁচে। ২০ মিনিট পর চালের পানি ঝরিয়ে পাটায় আধা ভাঙ্গা করে নিতে হবে। গাজর কুচি করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দুধের মধ্যে ব্লেন্ড করা গাজর দিয়ে আর কিছুক্ষণ নাড়তে হবে। এবার দুধের মধ্যে ভাঙ্গা চাল এক হাত দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর আরেক হাত দিয়ে নাড়তে হবে যাতে দলা না হয়। এরমধ্যে ১ চিমটি লবণ দিয়ে মিডিয়াম আঁচে নাড়তে থাকতে হবে চা সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পায়েস হালকা ঘন হলেই নামিয়ে ফেলুন। গরম অবস্থায় বাটিতে ঢেলে উপরে ইচ্ছামত বাদাম কুচি ছড়িয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন। কেউ আরেকটু ঠাণ্ডা খেতে চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেখে পরে পরিবেশন করুন মজাদার গাজরের পায়েস।
@@@ আরও মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেইজে লাইক দিন। ফেসবুক পেজ  লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/myindoorrecipes/
রেসিপিটি আপনাদের ভাল লেগে থাকলে বেশি বেশি লাইক ও শেয়ার দিন আর সাথেই থাকুন@@@