Slider

আদা লেবুর শরবত

This blog is one kind of special school where we can learn and teach all kinds of local and international cuisine. For more recipe please like my facebook page and group “Delicious and Fun Cuisine” ( সুস্বাদু ও মজাদার রান্না )

ভ্যালেন্টাইন স্পেশাল হালুয়া

This blog is one kind of special school where we can learn and teach all kinds of local and international cuisine. For more recipe please like my facebook page and group “Delicious and Fun Cuisine” ( সুস্বাদু ও মজাদার রান্না )

জেলি ক্যারোমেল কাস্টার্ড পুডিং

This blog is one kind of special school where we can learn and teach all kinds of local and international cuisine. For more recipe please like my facebook page and group “Delicious and Fun Cuisine” ( সুস্বাদু ও মজাদার রান্না )

কুড়মুড়ে ফ্রাইড চিকেন

কোফতা মিষ্টি

Tuesday, February 23, 2016

How To Make Chicken Sharma

চিকেন শর্মা

উপকরণঃ

পুরের জন্য

.মুরগীর মাংস(হাড়ছাড়া)কুচি – ৫০০ গ্রাম

. টকদই - ১ কাপ

.ভিনেগার - ১/৪ কাপ  

.আদা ও রসুন বাটা - ১ চা চামচ

.ধনিয়া গুড়া – ১/২ চা চামচ

.গরম মশলা বাটা – ১ চা চামচ

.জিরা বাটা - ১ চা চামচ

.পিঁয়াজ বাটা - ২ টেবিল চামচ  

.টেস্টিং সল্ট – পরিমাণমত

১০.লেবুর রস – ২ টেবিল চামচ

১১.পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ

১২.মরিচগুঁড়া – ১/২ চা চামচ

১৩.সয়াসস – ১ চা চামচ

সব উপকরণ একসাথে ঢেকে ফ্রিজে ম্যারিনেট করে ২-৩ ঘন্টা রেখে দিতে হবে।

রুটির জন্য

.ময়দা - ৩ কাপ

.ইস্ট - ৩ চা চামচ

.গরম পানি - ২ কাপ

.চিনি - ১ চা চামচ

ইস্ট ১/২ কাপ গরম পানি দিয়ে এতে চিনি মিশিয়ে১০-১৫ মিনিট রেখে দিতে হবে। একটি বড় পাত্রে ময়দা ও লবন মিশিয়ে এতে ইস্ট ও পানি দিতে হবে।খুব ভালোভাবে ময়ান করতে হবে।ময়ানসহ পাত্রটি চুলার পাশে অথবা গরম স্থানে রেখে দিতে ১ ঘণ্টা যাতে ময়ানটি দ্বিগুণ ফুলে ওঠে।
 
প্রণালীঃ

পুরের জন্য

প্রথমে প্যানে তেল গরম করে পিঁয়াজ কুচি দিতে হবে।পিঁয়াজ ভাজা হলে ম্যারিনেট করা মাংস দিয়ে রান্না করে নিতে হবে।পরিমাণমত  টমেটো সস,মেয়নেজ,পিঁয়াজ কুচি ও শসাকুচি রান্না করা মাংসের সাথে মিলিয়ে পুর তৈরি করে নিতে হবে।

রুটির জন্য

ময়ান ফুলে উঠলে রুটির জন্য কয়েক ভাগে ভাগ করে নিতে হবে।প্রত্যেক ভাগ থেকে গোল গোল রুটি বানিয়ে তাওয়ায় সেঁকে নিতে হবে।এবার রুটির উপরে মাংসের পুর দিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে নিতে হবে।ফয়েল পেপারে মুড়িয়ে নিতে হবে।রোল বড় হলে মাঝ বরাবর কেটে পরিবেশন করুন।

Monday, February 22, 2016

How to make chinese mixed vegetable(চাইনিজ মিক্সড ভেজিটেবল)

    চাইনিজ মিক্সড ভেজিটেবল

উপকরণঃ

.পেঁপে কুচি – ১ কাপ
.গাজর কুচি – ১/২ কাপ
.ফুলকপি – ১/২ কাপ
.বরবটি কুচি – ১/৪ কাপ
.হাড়ছাড়া চিকেন – ১ কাপ
.পিঁয়াজ ফালি করা – ১/২ কাপ
.আদা ও রসুন বাটা – ১ চা চামচ
.গোলমরিচ গুড়া – ১/২ চা চামচ
.সয়াসস – ২ চা চামচ
১০.কর্ণফ্লাওয়ার – ২ টেবিল চামচ
১১.কাঁচামরিচ ফালি – ৭/৮ টি
১২.লবণ – পরিমাণমত
১৩.টেস্টিং সল্ট – সামান্য পরিমাণ
১৪.তেল – পরিমাণমত
১৫.টমেটো সস – ২ টেবিল চামচ
১৬.পানি – পরিমাণমত
১৭চিনি – ১ টেবিল চামচ

প্রণালীঃ

প্রথমে সব সবজি লবণ দিয়ে গরম পানিতে হালকা ভাপ দিয়ে নিতে হবে।জালিতে সবজি ছড়িয়ে ঠাণ্ডা করতে হবে।চিকেন, আদা ও রসুন বাটা,অল্প পিঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।চিকেন কুচি করে নিয়ে স্টক রেখে দিতে হবে।অল্প একটু স্টক নিয়ে তার মধ্যে কর্ণফ্লাওয়ার গুলিয়ে রাখতে হবে।প্যানে তেল গরম করে পিঁয়াজ দিয়ে সিদ্ধ করা সবজি দিতে হবে।হালকা নেড়েচেড়ে চিকেন দিতে হবে।এরপর স্টক,গোলমরিচ গুঁড়া,সয়াসস,টমেটো সস,টেস্টিং সল্ট ও পরিমাণমত লবণ দিতে হবে।ফুটে উঠলে কর্ণফ্লাওয়ার দিয়ে নেড়েচেড়ে ৩-৪ মিনিট রান্না করতে হবে।চুলা থেকে নামিয়ে রাইসের সাথে পরিবেশন করুন।কেউ যদি চিকেন দিতে না চান তাহলে চিকেন বাদ দিয়ে একই পদ্ধতিতে রান্না করুন।

How to make fried rice(ফ্রাইড রাইস)

              ফ্রাইড রাইস

উপকরনঃ

.রান্না করা পোলাওয়ের চালের ভাত – ৩ কাপ
.গাজর(কুচি করা) – ১ টি
.বরবটি (কুচি করা) – ৫/৬ টি
.পিঁয়াজ (কুচি করা) – ১ টি
.সয়াসস – ২ টেবিল চামচ
.ফেটানো ডিম – ২ টি
.টমেটো সস – ৩ চা চামচ
.লাল মরিচ গুড়া – ১/২ চা চামচ
.কাঁচামরিচ ফালি – ৭/৮ টি
১০.লবণ – পরিমাণমত
১১.টেস্টিং সল্ট– ১ চিমটি
১২.তেল – পরিমাণমত

প্রণালীঃ

প্রথমে লবন দিয়ে ঝরঝরে ভাত সিদ্ধ করে জালিতে ঢেলে বাতাসে ছড়িয়ে রাখতে হবে।প্যানে তেল গরম করে তার মধ্যে ফেটানো ডিম দিয়ে নাড়তে হবে।একটু লবণ দিয়ে নেড়ে কুচি কুচি করে ভাজতে হবে।ভাজা হলে একটি পাত্রে ঢেলে রাখতে হবে।প্যানে আবারো তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে।রান্না করা ভাত তেলের মধ্যে দিতে হবে।তারপর একে একে সব সবজি,মরিচ গুঁড়া,সয়াসস,টমেটো, টেস্টিং সল্ট ও লবণ দিয়ে নাড়তে হবে।রাইস রান্না করার জন্য বড় প্যান অথবা কড়াই ব্যবহার করতে হবে তাহলে নাড়তে সুবিধা হবে।কিছুক্ষণ নাড়ার পর সবশেষে ডিম কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।একটি ছোট সাইজের গোল বাটিতে হালকা চেপে চেপে তুলতে হবে।একটি সমান প্লেটে বাটিটা উলটিয়ে রাইস ঢালতে হবে।প্লেটের মাঝে খুব সুন্দর গোল হয়ে রাইস থাকবে আর সাথে ফ্রাইড চিকেন দিয়ে গরম গরম পরিবেশন করুন।